ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেডারেশন কাপ ফুটবলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ( বাফুফে) ৫ লাখ ৬৫ হাজার টাকার টিকিট বিক্রি করেছে।
বাফুফের সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদি জানিয়েছেন, পুরো প্রতিযোগিতায় তারা এ টাকার টিকিট বিক্রি করলেও ফাইনাল থেকেই তার অর্ধেকটা এসেছে। ফাইনালে বিক্রি হয়েছে প্রায় আড়াই লাখ টাকার টিকিট।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ১৫ হাজার। তার মধ্যে ভিআইপি গ্যালারির টিকিট বিক্রি বন্ধ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/এনআই/২০২৪ ঘ.
bdnews24