ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচকে নতুন রেকর্ড হয়েছে।
সোমবার ডিএসই'র মূল্য সূচক ৪০.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৭৭৪০.৪৭। অর্ধেকেরও বেশি শেয়ারের দাম বেড়ে যায়। তবে পড়ে যায় ১১৪টি শেয়ারের দাম ।
বাজার বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারের এই তেজীভাব অব্যাহত থাকতে পারে।
এইম্স অব বাংলাদেশের শীর্ষ কর্মকর্তা ইওয়ার সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুঁজিবাজারে তেজীভাব কমে আসার মতো কোনো সংকেত দেখা যাচ্ছে না।"
গতদিনের চেয়ে লেনদেন চার শতাংশেরও বেশি কমে দাঁড়ায় ২,৩৩৩ কোটি টাকা।
ব্যাংক, জ্বালানি ও ইন্স্যুরেন্স খাতে শেয়ারের দামে উর্ধ্বগতি অব্যাহত ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এইচএ/১৯৪৪ ঘ.
bdnews24