ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিশোধিত মূলধনের শতকরা ৩৫ ভাগ (প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ার এর বিপরীতে ৩.৫০ টাকা) অন্তর্বতী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে গ্রামীণফোন লিমিটেড।
২০১০-এর অর্ধবাষিক আর্থিক ফলের ওপর ভিত্তি করে এ লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
গ্রামীণফোনের ৬০ টাকার প্রিমিয়ামসহ ৭০ টাকায় কেনা প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা লভ্যাংশ হিসেবে পাবেন ৩.৫০ টাকা।
শনিবার হোটেল সোনারগাঁওয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ওডভার হেশজেদাল প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন নিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "২ নভেম্বর যারা শেয়ারহোল্ডার থাকবেন তাদের মধ্যে এই লভ্যাংশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ম অনুযায়ী বিতরণ করা হবে।"
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির ওপর লক ইন উঠে যাবে ২৭ অক্টোবর। এ অবস্থায় এ লভ্যাংশ ঘোষণা বাজারে গ্রামীণফোনের শেয়ারের দাম বাড়ানোর জন্য করা হচ্ছে কি না
bdnews24