২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিটকের ২৫ শতাংশ শেয়ার ছাড়বে সরকার

টেলিটকের ২৫ শতাংশ শেয়ার ছাড়ার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে বলে সংসদে জানিয়েছেন টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। তবে নাগাদ ছাড়া হবে তা জানাননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 11:23 AM

Updated : 24 Aug 2022, 06:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিটকের ২৫ শতাংশ শেয়ার ছাড়ার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে বলে সংসদে জানিয়েছেন টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। তবে নাগাদ ছাড়া হবে তা জানাননি তিনি। মঙ্গলবার সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম এক লিখিত প্রশ্নে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন প্রতিষ্ঠানকে ব্যক্তিমালিকানায় হস্তান্তরের প্রচার ঠিক কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, "টেলিটকের ২৫ শতাংশ শেয়ার আইপিও (ইনিশিয়াল পাবলিক অফার) এর মাধ্যমে ছাড়ার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে।" "তবে ঠিক কবে নাগাদ এ প্রক্রিয়া শুরু হবে সে সময়সূচি পাওয়া যায়নি", বলেন তিনি। মন্ত্রী জানান, ভিয়েতনামের রাষ্ট্রায়াত্ত মোবাইল ফোন কোম্পানির সঙ্গে টেলিটকের যৌথ পরিচালনার একটি প্রস্তাব সরকারের বিবেচনায় আছে। টেলিটকের প্রসারে চীন ইতিমধ্যে ঋণ দিয়েছে এবং আরো অনেকে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি। এক সম্পূরক প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, "গত জোট সরকারের আমলে নানা ষড়যন্ত্রের কবলে পড়ে টেলিটক পিছিয়ে পড়ে। বর্তমান সরকার ক্ষমতায় এসেই প্রতিষ্ঠানটিকে গতিশীল করতে নানা উদ্যোগ নিয়েছে।" তিনি জানান, গত তিন মাসে টেলিটকের গ্রাহক সোয়া ১ লাখ বেড়েছে। "টেলিটক এখন আর থেমে থাকবে না; দেশের বেসরকারি মোবাইল ফোন কোম্পানির সঙ্গেও প্রতিযোগিতা করবে", বলেন রাজিউদ্দিন। তিনি জানান, গত ছয় মাসে বান্দরবানের লামামহ ২২টি উপজেলায় টেলিটকের নেটওয়ার্ক স