চট্টগ্রাম, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের নতুন সংগঠন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শনিবার দুপুরে চট্টগ্রাম ক্লাবে এক অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যবসায়ীদের এই নতুন সংগঠনটির যাত্রা শুরু হয়।
গত বছরের মাঝামাঝি বন্দর নগরীর বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী মেট্রোপলিটন চেম্বার প্রতিষ্ঠা করেন। তবে এর কার্যক্রমের বৈধতা নিয়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মামলার পরিপ্রেক্ষিতে আদালত সিএমসিসিআই-র কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। পরে পাল্টা রিটে স্থগিতাদেশ প্রত্যাহার করা হলে ব্যবসায়ীদের এ সংগঠনের কার্যক্রম শুরুর পথ সুগম হয়।
অভিষেক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, "ব্যবসায়ীরা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ রাখলেও তারা প্রকৃত সম্মান পাচ্ছেন না। মাত্র ২ শতাংশ অসৎ ব্যবসায়ী তাদের সুনাম ক্ষুণ
bdnews24