২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সদিচ্ছার অভাব আঞ্চলিক বিনিয়োগ বৃদ্ধির অন্তরায়'

রাজনৈতিক সদিচ্ছার অভাব দক্ষিণ এশিয়ায় অভ্যন্তরীণ আঞ্চলিক বিনিয়োগ প্রবৃদ্ধির মূল অন্তরায় বলে মনে করেন এফবিসিসিআই-র প্রধান আনিসুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 05:34 AM

Updated : 24 Aug 2022, 06:15 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক সদিচ্ছার অভাব দক্ষিণ এশিয়ায় অভ্যন্তরীণ আঞ্চলিক বিনিয়োগ প্রবৃদ্ধির মূল অন্তরায় বলে মনে করেন এফবিসিসিআই-র প্রধান আনিসুল হক। তিনি বলেছেন, অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচিত করতে আমাদের অনেক বাধা-বিপত্তি অতিক্রম করতে হবে। 'আঞ্চলিক সহযোগিতা: যৌথ উদ্যোগে সম্ভাবনাময় খাত' শীর্ষক এক সেমিনারের উদ্বোধনী অধিবেশনে সোমবার আনিসুল হক একথা বলেন। শেখ হাসিনার সা