ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম সপ্তাহে তেমন সাড়া পাওয়া না গেলেও শুক্রবার জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রচুর দর্শকের পাশাপাশি বেড়েছে বিক্রি।
গত ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী ১৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গত এক সপ্তাহে দেশের সবচেয়ে বড় এ মেলায় দর্শনার্থীদের তেমন সাড়া মেলেনি বলে জানিয়েছেন মেলার প্রবেশ টিকিট ইজারাদারী প্রতিষ্ঠান ওয়েগা জোন লিমিটেডের পরিচালক নুরুল আমীন চৌধুরী।
শুক্রবার মেলার মাঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "গত এক সপ্তাহে গড়ে ৪০-৪৫ হাজার দর্শনার্থী প্রবেশ করেন। তবে আজ প্রচুর দর্শক আসছে। আশা করছি, দেড়-দুই লাখ দর্শক আজ মেলায় আসবে।"
এবারের মেলায় ৪০-৪৫ লাখ দর্শনার্থী আসবে
bdnews24