২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বাজার সন্ধান করুন: প্রধানমন্ত্রী

পণ্য রপ্তানির নতুন বাজারের সন্ধানের আহ্বান জানিয়ে শুক্রবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 10:09 AM

Updated : 24 Aug 2022, 06:00 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পণ্য রপ্তানির নতুন বাজারের সন্ধানের আহ্বান জানিয়ে শুক্রবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পণ্য উৎপাদনে বৈচিত্র্য আনার ওপরও জোর দিয়েছেন তিনি। শেরেবাংলা নগরে মাসব্যাপী বাণিজ্য মেলা শুক্রবারই শুরু হলো। এর উদ্বোধনী অনুষ্ঠান হয় মেলা অঙ্গন সংলগ্ন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "আমরা খুব অল্প কয়েকটি পণ্য রপ্তানি করি। কিন্তু বাংলাদেশ খুব কম খরচে পণ্য উৎপাদন করতে পারে।" এ সুবিধা কাজে লাগিয়ে পণ্যের বৈচিত্র্যের ওপর জোর দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। বর্তমান সরকালের মূল লক্ষ্য দারিদ্র্য দূর করা- এ কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, "কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূর করা সম্ভব। কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্পায়নের বিকল্প নেই।" বিদ্যুৎ ঘাটতিকে উন্নয়নের পথে প্রধান বাধা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী এর জন্য পূর্ববর্তী সরকারগুলোকে দায়ী করেন। এ সঙ্কট কাটাতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। হাসিনা বলেন, "ইতিমধ্যে ৭২৭ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু হয়েছে। আগামী বছরের জুন মাস নাগাদ ৯১৭ মেগাওয়াট ক্ষমতার অপর একটি বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু করা হবে।" বিদ্যুৎ উৎপাদন খাতে বেসরকারি খাতের অংশগ্রহণ বিষয়ক নীতিমালা ২০০৮'র সংশোধন করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, "বিদ্যুৎ উৎপাদন খাতে বেসরকারি খাতের অংশগ্রহণের সুযোগ বাড়াতে এবং প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুৎ কেনার পদক্ষেপ নিতে আমরা এ নীতিমালা সংশোধন করেছি।" দেশে বর্তমানে দৈনিক সাড়ে ৫ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ উৎপাদন গড়ে প্রায় ৪ হাজার মেগাওয়াট। বিদ্যুৎ সঙ্কটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে ব্যবসায়ী-শিল্পপতিরা বলে আসছেন। স