২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন বাজারে বাংলাদেশী গার্মেন্টস পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দাবি

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী গার্মেন্টস পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের দাবিতে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 02:03 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী গার্মেন্টস পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের দাবিতে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। রোববার ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপির কপি পেশ করে। এর আগে মুক্তাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল বের করে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। প্রায় একশ' শ্রমিক এতে অংশ নেন। তবে প্রেসক্লাবের সামনে আসার পর পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এফএফ/এইচএ/২০০০ ঘ.