ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশে প্রায় ২৩ লাখ আয়কর দাতার মধ্যে ৭ লাখ নিয়মিত আয়কর রিটার্ন প্রদান করেন বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সাংসদ জোবেদা খাতুনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ন্যাশনাল ট্যাক্স ট্রাইব্যুনাল গঠনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছেও বলেও জানান মুহিত।
সাংসদ তাজুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ৫ হাজার ৩৮৯ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার। এটা ১ সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে সমতুল্য ৯ হাজার ১৮৬ দশমিক ২ মিলিয়ন ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/কেআরসি/আরএ/জিএনএ/১৩৫৮ ঘ.
bdnews24