২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার সত্ত্বেও 'ডুইং বিজনেস' রিপোর্টে পিছিয়েছে বাংলাদেশ

অর্থনীতিকে আরও কার্যকর এবং সম্প্রতি বিধিবিধান সংক্রান্ত তিনটি ক্ষেত্রে উল্লেখযোগ্য সংস্কার করলেও 'ডুইং বিজনেস রিপোর্ট-২০১০' এ চার ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বিশ্ব ব্যাংক ও এর সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) এই তালিকায় গতবার বাংলাদেশের অবস্থান ছিল ১১৫ নম্বরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 05:30 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনীতিকে আরও কার্যকর এবং সম্প্রতি বিধিবিধান সংক্রান্ত তিনটি ক্ষেত্রে উল্লেখযোগ্য সংস্কার করলেও 'ডুইং বিজনেস রিপোর্ট-২০১০' এ চার ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বিশ্ব ব্যাংক ও এর সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) এই তালিকায় গতবার বাংলাদেশের অবস্থান ছিল ১১৫ নম্বরে। ২০০৮ সাল থেকে চট্টগ্রাম বন্দরে কাস্টম হাউজে অটোমেশন পদ্ধতির প্রবর্তন ও প্রতিষ্ঠানের নিবন্ধনের সময় ও করপোরেট ট্যাক্স কমানোর মাধ্যমে দেশে ব্যবসার পরিবেশ আরও সহজ হয়েছে । বুধবার নগরীর গুলশানে আইএফসি কার্যালয়ে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের (বিআইসিএফ) সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ আখতার মাহমুদ বলেন, "বাংলাদেশের পিছিয়ে পড়ার অর্থ হচ্ছে অন্যান্য দেশ তুলনামূলক বেশি সংস্কার করেছে।" ২০০৮ সালের জুন থেকে ২০০৯ সালের মে মাসের মধ্যে ১৮৩টি দেশের অর্থনৈতিক বিষয় বিবেচনা করে এ তালিকা করা হয়। এর মধ্যে ১৩১টি দেশ মোট ২৮৭টি সংস্কার কর্মসূচি সম্পন্ন করেছে। এটা আগের বারের চেয়ে ২০ শতাংশ বেশি। ২০০৪ সাল থেকে এ তালিকা প্রকাশ করে আসছে বিশ্ব ব্যাংক ও আইএফসি। সৈয়দ আখতার মাহমুদ বলেন, "২০০৮ সালের জুন থেকে ২০০৯ সালের মে মাস এর বেশির ভাগ সময় থাকা তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘমেয়াদী পদক্ষেপ না নেওয়ায় বিনিয়োগকারীরা হতাশ হয়েছিলেন। "এছাড়া বর্তমান রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরের সময়েও রেগুলেটরি রিফর্ম কমিশন (আরআরসি) যথাযথভাবে কাজ করেনি। এ সময়ে আরও কিছু প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব ছিল।" শিল্পায়নের বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকারের অংশগ্রহণ বাড়ানো এবং কমিশনকে পুনরুজ্জীবিত করার পরামর্শ দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এজে/এসকে/২৩৪৩ঘ.