২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ মানুষের ভাগ্য পরিবর্তনে কৃষিকে অগ্রাধিকার দিতে হবে: মুহিত

গ্রামীণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কৃষি খাতকে অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 05:22 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

সিলেট, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কৃষি খাতকে অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সরকারের আমলেই বঙ্গবন্ধু হত্যার বিচার হবে বলে তিনি উল্লেখ করেন। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ বাস্তবিক অর্থে একটি কৃষিভিত্তিক দেশ। এজন্য কৃষি খাতকে গুরুত্ব দিতে হবে। এক সময় দেশের অর্ধেক মানুষ নগরায়ণে চলে যাবে। বাকি অর্ধেক মানুষ চিরদিনই গ্রামে থেকে যাবে বলে আশা করেন তিনি। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক চেহারা পরিবর্তন করার জন্য শিগগিরই উদ্যোগ নেওয়া হবে বলে মন্ত্রী প্রতিশ্র"তি দেন। সিকৃবি'র অধ্যাপক মো. জামাল উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক এবং সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.