ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত ভর্তুকি দিয়ে ১২ টাকা কেজি দরে শ্রমিকদের চাল সরবরাহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
সোমবার বিকেএমইএ'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বর থেকে নারায়ণগঞ্জে এ কর্মসূচি শুরু হবে। প্রত্যেক শ্রমিক তার কার্ড দেখিয়ে বিকেএমইএ'র বিক্রয় কেন্দ্র থেকে সপ্তাহে পাঁচ কেজি করে মাসে ২০ কেজি চাল কিনতে পারবেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু নারায়ণগঞ্জে এ কর্মসূচির উদ্বোধন করবেন।
বিকেএমইএ এর আগে গত ২৭ আগস্ট থেকে ১৬ টাকা দরে চাল সরবরাহ কর্মসূচির উদ্যোগ নেয়।
১৯ আগস্ট খাদ্য মন্ত্রণালয়ে সরকার ও বিকেএমইএ'র মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এজে/এসএইচ/১৬০০ঘ.
bdnews24