২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে সরকারের পদক্ষেপ আশাব্যঞ্জক নয় : বিজিএমইএ

সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে সরকারের পদক্ষেপ আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ পোশাক প্রস্তত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনে এক অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, "সরকারের পদক্ষেপে ঝুট সন্ত্রাস ও চাঁদাবাজি কিছুটা কমে এলেও তা এখনো আশাব্যঞ্জক নয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 01:37 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে সরকারের পদক্ষেপ আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ পোশাক প্রস্তত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনে এক অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, "সরকারের পদক্ষেপে ঝুট সন্ত্রাস ও চাঁদাবাজি কিছুটা কমে এলেও তা এখনো আশাব্যঞ্জক নয়।" স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এসময় সেখানে উপস্থিত ছিলেন। সালাম মুর্শেদী আরও বলেন, "বিভিন্ন স্থানে কাভার্ড ভ্যান থেকে রপ্তানির মালামাল ডাকাতি হচ্ছে। এরপর পুলিশ সব মালামাল উদ্ধারও করতে পারে না। ফলে রপ্তানি আদেশ বাতিলসহ নানাভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ