ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পূর্ব এশিয়ার উঠতি শিল্পোন্নত দেশ মালয়েশিয়ায় রপ্তানি করা হচ্ছে বাংলাদেশে তৈরি ফ্রিজ (রেফ্রিজারেটর) ও মোটর সাইকেল।
এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশী ফ্রিজ ও মোটর সাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'ওয়ালটন'-এর সঙ্গে মালয়েশীয় প্রতিষ্ঠান 'আগেত গ্রুপ'-এর একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
চুক্তি অনুযায়ী আগেত গ্রুপ প্রাথমিকভাবে প্রতি বছর বাংলাদেশ থেকে ওয়ালটন ব্র্যান্ডের এক লাখ পিস ফ্রিজ ও ৫০ হাজার পিস মোটর সাইকেল নেবে।
ওয়ালটনের মতিঝিলের কার্যালয়ে সোমবার প্রতিষ্ঠানের উপদেষ্টা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে 'আগেত গ্রুপের কার্যালয়ে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর হয়।
ওয়ালটনের পরিচালক (অর্থ) আবুল বাসার হাওলাদার, সেভেন সি রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, দীন মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আলী এবং আগেত গ্রুপের মহাব্যবস্থাপক প্রকৌশলী কিং লী এসময় উপস্থিত ছিলেন।
চুক্তির শর্তের উলে
bdnews24