২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে ব্যাংক সময়সূচি সাড়ে ৯টা- ৪টা

রোজার মাসের জন্য ব্যাংকের পরিবর্তিত সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজার মাসের জন্য ব্যাংকের পরিবর্তিত সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। লেনদেন হবে সোয়া ২টা পর্যন্ত। সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। কেন্দ্রীয় ব্যাংকও এ সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে বলে এতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসকে/২১২৯ঘ.