চট্টগ্রাম, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) সঙ্গে চুক্তি বাতিল হওয়ার দুই বছরের বেশি সময় পার হলেও রাজধানীর কমলাপুর রেল স্টেশন সংলগ্ন অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) পরিচালনায় নতুন অপারেটর নিয়োগ হয়নি।
ফলে বিতর্কিতভাবে কাজ পাওয়া গ্যাটকো এখনও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) অধীন ডিপোটি পরিচালনা করছে।
পুরানো যন্ত্রপাতি দিয়ে কন্টেইনার ওঠা-নামার কাজ চালানোতে গ্যাটকোর কাজের মান অনেক নেমে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে সরকার।
শর্ত ভঙ্গের অভিযোগে তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ২ মার্চ কমলাপুর আইসিডি পরিচালনায় গ্যাটকোর চুক্তি বাতিল করে।
গ্যাটকোর কাজের মান পড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে চবক চেয়ারম্যান কমোডোর আর ইউ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুরানো যন্ত্রপাতি নির্ভর হওয়ায় তাদের কাজের মান কিছু দিন আগে পড়ে যায়। তবে বন্দর কর্তৃপক্ষের নিয়মিত তাগাদায় স
bdnews24