২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশের অর্থনীতির নেপথ্য নায়ক প্রবাসী শ্রমিকরা'

বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে প্রবাসীরা দেশের অর্থনীতিকে গতিশীল রাখলেও তাদের সে অবদানের কথা রয়ে যাচ্ছে প্রচারের আড়ালে। প্রবাসী শ্রমিকদের অবদানের কথা জানিয়ে তাদের দেশের অর্থনীতির নেপথ্য নায়ক হিসেবে অভিহিত করলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 12:46 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে প্রবাসীরা দেশের অর্থনীতিকে গতিশীল রাখলেও তাদের সে অবদানের কথা রয়ে যাচ্ছে প্রচারের আড়ালে। প্রবাসী শ্রমিকদের অবদানের কথা জানিয়ে তাদের দেশের অর্থনীতির নেপথ্য নায়ক হিসেবে অভিহিত করলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সোমবার রেমিটেন্স উৎসব ও সোনার মানুষ সম্মাননা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে প্রবাসী শ্রমিকরা আমাদের অর্থনীতির জন্য নেপথ্য নায়কের ভূমিকা পালন করছেন।" ২০০৮-০৯ অর্থবছরে প্রবাসীরা ৯৬৮ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা দেশের মোট আয়ের ১২ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম মাসে রেমিটেন্স এসেছে ৮৯ কোটি ডলার। ওয়াহিদউদ্দিন সা