২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজার্ভ ভেঙে এশিয়ায় বিনিয়োগ বাড়ানোর তাগিদ

বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কট নিয়ে এক আঞ্চলিক কর্মশালায় এশিয়ার দেশগুলোর বিশাল বৈদেশিক মুদ্রার রিজার্ভকে কাজে লাগিয়ে এ অঞ্চলের অর্থনৈতিক শক্তি বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের আদলে একটি শক্তিশালী আঞ্চলিক অর্থনৈতিক ইউনিট গড়ে তোলার লক্ষ্যে এ অঞ্চলের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়া এবং ইউরোর মত একটি অভিন্ন মুদ্রা চালুর পরামর্শ দিয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কট নিয়ে এক আঞ্চলিক কর্মশালায় এশিয়ার দেশগুলোর বিশাল বৈদেশিক মুদ্রার রিজার্ভকে কাজে লাগিয়ে এ অঞ্চলের অর্থনৈতিক শক্তি বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের আদলে একটি শক্তিশালী আঞ্চলিক অর্থনৈতিক ইউনিট গড়ে তোলার লক্ষ্যে এ অঞ্চলের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়া এবং ইউরোর মত একটি অভিন্ন মুদ্রা চালুর পরামর্শ দিয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। বাংলাদেশ ব্যাংক ও জাতিসংঘের (ইউএন) ইকনোমিক অ্যান্ড সোস্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দি প্যাসিফিক (এসকাপ) যৌথভাবে চারদিনের এ কর্মশালার আয়োজন করেছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মশালা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান কর্মশালার বিভিন্ন তথ্য তুলে ধরেন। গভর্নর জানান, বিশ্বমন্দা মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা উন্নত দেশগুলোর জন্য অনুকরণীয় হিসেবে বিবেচনা করা যেতে পারে বলে অভিমত প্রকাশ করেছেন এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর বিশেষজ্ঞরা। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের মতো একটি 'এশীয় ইউনিয়ন' গড়ে তোলা যায় কি না, তা নিয়ে চার দিনের এ কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়েছে। বিশ্বমন্দার পরিপ্রেক্ষিতে একটি সমন্বিত আঞ্চলিক অর্থনৈতিক ব্যবস্থাপনা গঠনের ওপরও অনেকে জোর দিয়েছেন। এছাড়া এ অঞ্চলে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিপুল বৈদেশিক মুদ্রার মজুদ ব্যবহারের উদ্যোগ গ্রহণ ও নতুন আঞ্চলিক মুদ্রা ও বিনিময় হার চালুর কথাও বলেছেন বিশেষজ্ঞরা। ২৭ জুলাই রাজধানীর সোনারগাঁও হোটেলে এ কর্মশালার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 'বিশ্ব আর্থিক সংকট মোকাবেলায় মুদ্রা, রাজস্ব ও বিদেশি ঋণ নীতির ভূমিকা'- শীর্ষক এ কর্মশালায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, নেপাল, চীন, কম্বোডিয়া, মালয়েশিয়া, ফিজি, ফিলিপাইন, কোরিয়া, রাশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও লাওসের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া ইউএনডিপি, বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি এবং স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সংস্থার প্রতিনিধিরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। সংবাদ সম্মেলনে আতিউর রহমান আরও বলেন, বিশ্বমন্দার প্রভাব এশিয়ার দেশগুলোর ওপর তুলনামূলকভাবে কম পড়েছে। বাংলাদেশে আরও কম পড়েছে। এর কারণ হলো, বাংলাদেশ শুধু বহির্মুখী নীতি গ্রহণ করেনি, অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপরও জোর দিয়েছে। এ প্রসঙ্গে গভর্নর কৃষি খাতের প্রবৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভূমিকার কথাও তুলে ধরেন। কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরে লিখিত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা হাবিবুল্লাহ বাহার। লিখিত বক্তব্যে বলা হয়, অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য দূর ও নতুন ভোক্তা সৃষ্টি করতে হবে। এছাড়া এ অঞ্চলে বিনিয়োগ কর্মকাণ্ড বাড়ানোর জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভের একাংশ আঞ্চলিক তহবিল খাতে বন্টন করা যেতে পারে। এ ধরনের তহবিল সামগ্রিক চাহিদা সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি গরিব দেশগুলোর জন্য একটি অবলম্বন হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, "ইউরোপীয় ইউনিয়নের আদলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি অর্থনৈতিক ইউনিট গড়ে তোলা আমাদের স্বপ্ন। আমরা এ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছি।" তিনি বলেন, সঙ্কট মোকাবেলায় শুধু রপ্তানি স