২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইলা দুর্গত এলাকায় ঋণ আদায় স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি

ঘূর্ণিঝড় আইলা দুর্গত এলাকায় বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের (এনজিও) ঋণের কিস্তি আদায় এক বছর স্থগিতের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর সংগঠন এনজিও ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 06:08 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় আইলা দুর্গত এলাকায় বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের (এনজিও) ঋণের কিস্তি আদায় এক বছর স্থগিতের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর সংগঠন এনজিও ফেডারেশন। বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে দেখা করে এনজিও ফেডারেশন নেতারা এ দাবি জানান। সংগঠনের চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। স্থগিতাদেশ জারির আগে এনজিওগুলোর সঙ্গে কোনো আলোচনা না করায় ফেডারেশন নেতারা বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু অর্থমন্ত্রী তাদের এ বক্তব্যে কিছুটা অসন্তোষ প্রকাশ করে বলেন, "আইলা দুর্গত এলাকায় কৃষি ও ক্ষুদ্রঋণের কিস্তি আদায় স্থগিত করা হয়েছে সম্পূর্ণ মানবিক কারণে। আইলার আঘাতের পর সেখানে মানবিক সহায়তাকেই সরকার অগ্রাধিকার দিয়েছে। কাজেই তখন কারো সঙ্গে কথা বলার সুযোগ ছিল না। "অসহায় মানুষের দুর্দশা বিবেচনা করেই তখন ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন আপনারা (এনজিও প্রতিনিধি) ওই স্থগিতাদেশ প্রত্যাহারের কথা বলছেন। বিষয়টি আমি জানলাম। এ ব্যপারে আমার একার পক্ষে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।" বৈঠকে এনজিও প্রতিনিধিরা বলেন, আইলা দুর্গত এলাকায় ঋণের কিস্তি আদায় এক বছর স্থগিতের সরকারি সিদ্ধান্তের ফলে ওইসব এলাকায় এনজিওগুলোর কৃষি ও ক্ষুদ্র ঋণ হিসেবে দেওয়া প্রচুর অর্থ আটকা পড়েছে। এ কারণে এনজিওগুলোর পক্ষে নতুন করে কৃষি ও ক্ষুদ্র ঋণ বিতরণ সম্ভব হচ্ছে না। বৈঠকে অন্যান্যের মধ্যে গণসাক্ষরতা অভিযানের প্রধান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ডরপের এএইচএম নোমান, বেলার সৈয়দা রিজওয়ানা হাসান, ব্যুরো বাংলাদেশের জাকির হোসেন এবং ব্র্যাকের এসএন কৈরী উপস্থিত ছিলেন। আইলায় সর্বাধিক ক্ষতিগ্রস্থ ইউনিয়নগুলোতে কৃষি ও ক্ষুদ্র ঋণ আদায় ২৮ জুন ২০০৯ থেকে পরবর্তী এক বছর পর্যন্ত স্থগিত করা হয়। এ ব্যাপারে গত ১ জুলাই মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সংশি