২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইসলামী ব্যাংক ব্যবস্থায় মন্দার ঝুঁকি কম'

পূর্ব ধারণার পরিবর্তে মুনাফা ও ক্ষতি উভয়ই ভাগাভাগি করে নেওয়ার পদ্ধতির কারণে ইসলামী ব্যাংক ব্যবস্থা বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ঝুঁকিতে কম প্রভাবিত হয়। শারজাহ ইসলামিক ব্যাংকের হেড অব ট্রেড ফিন্যান্স ইব্রাহিম ইকবাল কারমালি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 10:22 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব ধারণার পরিবর্তে মুনাফা ও ক্ষতি উভয়ই ভাগাভাগি করে নেওয়ার পদ্ধতির কারণে ইসলামী ব্যাংক ব্যবস্থা বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ঝুঁকিতে কম প্রভাবিত হয়। শারজাহ ইসলামিক ব্যাংকের হেড অব ট্রেড ফিন্যান্স ইব্রাহিম ইকবাল কারমালি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেছেন। 'ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট: ইসলামিক ট্রেড ফিন্যান্স' বিষয়ক এক কর্মশালায় অংশ নিতে ঢাকা এসেছেন কারমালী। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত ওই কর্মশালায় ২২টি ব্যাংকের ৬০ জনেরও বেশি প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সঙ্গে কারমালির কথা হয়। ইসলামিক ব্যাংক ব্যবস্থার বিষয়ে ইকবাল কারমালি বলেন, "এ পদ্ধতির একটি সুবিধা হলো পূর্ব ধারণার ভিত্তিতে না চলায় সা