ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ক্রয় নীতিমালা (পিপিআর) সংশোধনের ব্যাপারে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এখন আর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, "সরকার পিপিআর-এর কয়েকটি ধারা সংশোধনের যে উদ্যোগ নিয়েছে দাতারা তার পক্ষে মত দিয়েছেন। এ সংশোধনের ফলে দাতাদের মধ্যে যে নেতিবাচক ধারনা তৈরি হয়েছিল ইতোমধ্যে তার পরিবর্তন হয়েছে। সরকারি কর্মকান্ডে গতি আনতে ক্রয়নীতি সংশোধন করা হচ্ছে। প্রচলিত ক্রয়নীতির কারণে সরকারি কর্মকান্ড পরিচালনা বিঘি
bdnews24