আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান মন্দায় দেশে রেমিটেন্স প্রবাহ কমে আসবে- এমনই পূর্বাভাস ছিল বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার। তবে তা এক প্রকার ভুলই প্রমাণিত হয়েছে।
পরিসংখ্যান বলছে, ২০০৮-০৯ অর্থবছরে প্রবাসী বাংলাদেশীরা রেকর্ড ৯৬৮ কোটি ১৮ লাখ (৯ দশমিক ৬৮ বিলিয়ন) ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। এক বছরে এতো বিপুল পরিমাণ রেমিটেন্স এর আগে কখনো আসেনি। বিস্তারিত জানাচ্ছে আবদুর রহিম হারমাছি।
২০০৭-০৮ অর্থবছরের তুলনায় এটি প্রায় ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার বেশি। ওই অর্থবছরে রেমিটেন্স এসেছিল ৭৮৭ কোটি ৯১ লাখ ডলার।
শুধু বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে রেমিটেন্স এসেছে ৯১ কোটি ১৬ লাখ ডলার। একক মাস হিসেবে এটি একটি নতুন রেকর্ড।
রেমিটেন্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেশ শক্ত ভিত্তির উপর অবস্থান করছে।
রোববার রিজার্ভের পরিমাণ ছিল ৭৪২ কোটি (৭ দশমিক ৪২ বিলিয়ন) ডলার যা দিয়ে প্রায় পাঁচ মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব।
রেমিটেন্স প্রবাহের এই বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ব অর্থনীতির চলমান মন্দার মধ্যেও প্রবাসীরা বেশি বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। আর এই রেমিটেন্স দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখছে।"
বৈধ চ্যানেলে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ আরো গতিশীল করতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান গভর্নর।
তিনি বলেন, "আমাদের পোস্ট অফিসগুলো একেবারে গ্রাম পর্যন্ত বি
bdnews24