২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'উন্নয়ন কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে পিপিআর সংশোধন হচ্ছে'

দলীয় লোকদের সুযোগ দিতে নয়, দেশের উন্নয়ন কর্মকান্ডে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই সরকারি ক্রয় সংক্রান্ত নীতিমালা (পিপিআর) সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া নতুন উদ্যোক্তাদের কাজের সুযোগ সৃষ্টি করে দেওয়াও এ নীতিমালা পরিবর্তনের অন্যতম কারণ বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 04:58 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, ২৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় লোকদের সুযোগ দিতে নয়, দেশের উন্নয়ন কর্মকান্ডে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই সরকারি ক্রয় সংক্রান্ত নীতিমালা (পিপিআর) সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া নতুন উদ্যোক্তাদের কাজের সুযোগ সৃষ্টি করে দেওয়াও এ নীতিমালা পরিবর্তনের অন্যতম কারণ বলে জানান তিনি। মঙ্গলবার শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বিশ্বব্যাংকের বিদায়ী আবাসিক প্রতিনিধি শিয়েন জুঁর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহিত এ সব কথা বলেন। বৈঠকে ইআরডি সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী জানান, বিদ্যমান সরকারি ক্রয় সংক্রান্ত নীতিমালা সংশোধনীর খসড়া চূড়ান্ত করা হয়েছে। স