২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেনের রেকর্ড

লেনদেনের ক্ষেত্রে রোববার নতুন রেকর্ড গড়েছে ঢাকার পুঁজিবাজার। সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৩৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে দৈনিক লেনদেনের ক্ষেত্রে রেকর্ড হয় গত ৭ জুন। সেদিন ৭৮১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কেনা-বেচা হয়। এ মাসে দৈনিক লেনদেনের ক্ষেত্রে তৃতীয় বারের মতো রেকর্ড সৃষ্টি হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 08:45 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেনদেনের ক্ষেত্রে রোববার নতুন রেকর্ড গড়েছে ঢাকার পুঁজিবাজার। সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৩৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে দৈনিক লেনদেনের ক্ষেত্রে রেকর্ড হয় গত ৭ জুন। সেদিন ৭৮১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কেনা-বেচা হয়। এ মাসে দৈনিক লেনদেনের ক্ষেত্রে তৃতীয় বারের মতো রেকর্ড সৃষ্টি হলো। গত ৪ এবং ১১ জুন দৈনিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছিল ৬৭২ কোটি টাকায়। রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৯৬ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এদিন দুই পুঁজিবাজার মিলে মোট লেনদেনের পরিমান ৯৩০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ। গত ৭ জুন এ দুই বাজারে লেনদেন হয়েছিল ৮৬৪ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, 'কালো টাকা' পুঁজি বাজারে ব্যবহারের ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নেওয়ায় লেনদেনের পরিমাণ বেড়েছে। ২০০৯-১০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে 'কোনও প্রশ্ন ছাড়াই অপ্রদর্শিত অর্থ গ্রহণের' ব্যবস্থা রাখেন। ঢাকা শেয়ার বাজারের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালাহউদ্দিন আহমদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশেষ করে কালো টাকা এ বাজারে আসায় লেনদেনের পরিমাণ বেড়েছে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক সালাহউদ্দিন অবশ্য বাজারে তারল্য বৃদ্ধির এ সময়ে অতি মূল্যায়িত হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছেন। বাজার নিয়ন্ত্রকরা বলেছেন, বাজারের ওপর বিনিয়োগকারীদেও আস্থা বৃদ্ধিই লেদেন বাড়ার কারণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ সভাপতি রাকিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কালো টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত এক ধরনের আস্থা তৈরি করেছে যার ফলে লেনদেন বেড়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএইচএন/এফএফ/এমআই/১৬২২ ঘ.