ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিরোধিতা করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
এ সুযোগ না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে তারা। বস্ত্রখাতের উন্নয়নে প্রস্তাবিত বাজেটে কোনও দিক-নির্দেশনা নেই দাবি করে হতাশাও প্রকাশ করেছেন বিটিএমএ নেতারা।
প্রস্তাবিত বাজেট নিয়ে সোমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিটিএমএ।
সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বিটিএমএ পরিচালক আবুল কাশেম হায়দার বলেন, "তিন বছরের জন্য কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতি স
bdnews24