২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট প্রত্যাখানের সংস্কৃতির পরিবর্তন দরকার: এফবিসিসিআই

বিরোধী দলের বাজেট প্রত্যাখান করার সংস্কৃতির পরিবর্তন হওয়ার দরকার বলে মত দিয়েছেন এফবিসিসিআই সভাপতি আনিসুল হক। এফবিসিসিআই মিলনায়তনে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক বলেন, এই প্রবণতার পরিবর্তন হওয়া দরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 01:40 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরোধী দলের বাজেট প্রত্যাখান করার সংস্কৃতির পরিবর্তন হওয়ার দরকার বলে মত দিয়েছেন এফবিসিসিআই সভাপতি আনিসুল হক। এফবিসিসিআই মিলনায়তনে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক বলেন, এই প্রবণতার পরিবর্তন হওয়া দরকার। শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা না করাই ভাল। যতটুকু ভাল, ততোটুকুকে ভাল বলে অন্য বিষয় নিয়ে পরামর্শ দেওয়া যেতে পারে। ভবিষ্যতে এই প্রবণতার পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, "সাধারণ মানুষ কিন্তু সঠিক জিনিসটিকেই গ্রহণ করে।" সংবাদ সম্মেলনে ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন অর্থবছরের জন্য 'শিল্পবান্ধব ও সামাজিক বেষ্টনী প্রধান' বাজেট ঘোষণা করায় সরকারকে অভিনন্দন জানান এফবিসিসিআই নেতৃবৃন্দ। একই সঙ্গে বাজেটে ব্যবসায়ীদের সব দাবির পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মত দেন তারা। আরো কিছু বিষয় বাজেটে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন ব্যবসায়ীরা। ফেডারেশন সভাপতি আনিসুল হক বলেন, "বাজেট প্রণয়নের আগে সরকারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের যে আলোচনা হয়েছিল, তার অনেকাংশের প্রতিফলন ঘটেছে বাজেটে।" সরকার মন্দা মোকাবেলা ও ব্যবসার উন্নয়নে বেশকিছু পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, "কিন্তু আমাদের অনেকগুলো প্রস্তাব বাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি।" কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নে জন্য এগুলোর বাস্তবায়ন জরুরি বলে তিনি মনে করেন। চাইলেও অনেক সময় কর ও ভ্যাট পরিশোধ করা সম্ভব হয় না বলে দাবি করেন আনিসুল হক। তিনি কালো টাকা বৈধ করার করের হার ১০ থেকে ৭ শতাংশে নির্ধারণ করার প্রস্তাব করেন। নির্ধারিত তিন বছরের মধ্যে কালো টাকার সংস্কৃতি শেষ হয়ে যাবে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এফবিসিসিআই সভাপতি সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের (পিপিপি) জন্য বরাদ্দ, তথ্য-প্রযুক্তিখাতের ওপর গুরুত্ব দান অবকাঠামো ও মানবসম্পদের উন্নয়ন, কৃষি, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার জন্য বিশেষ বরাদ্দ, বিশেষ করে বিদ্যুৎ খাতে বিরাজমান সমস্যা দূর করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান। জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবেলায় বরাদ্দ ও দেশি শিল্প রক্ষায় প্রণোদনা প্যাকেজর কথা ঘোষণা করারও প্রশংসা করেন তিনি। আনিসুল হক বলেন, "বাজেট ঘাটতি পূরণে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বিঘি