২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দিনবদলের সনদ' বাস্তবায়নে উচ্চাভিলাষী বাজেট

বিশ্বমন্দা মোকাবেলায় দেশে ব্যাপক বিনিয়োগের ব্যবস্থা, রাজস্ব আদায় লক্ষ্যণীয়ভাবে বাড়ানোর পদক্ষেপ এবং সরকারের 'দিনবদলের' অঙ্গীকার পূরণের জন্য কৃষি, বিদ্যুৎ ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে ২০০৯-১০ অর্থবছরের বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 06:50 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বমন্দা মোকাবেলায় দেশে ব্যাপক বিনিয়োগের ব্যবস্থা, রাজস্ব আদায় লক্ষ্যণীয়ভাবে বাড়ানোর পদক্ষেপ এবং সরকারের 'দিনবদলের' অঙ্গীকার পূরণের জন্য কৃষি, বিদ্যুৎ ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে ২০০৯-১০ অর্থবছরের বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার বিকেলে প্রধান বিরোধীদল বিএনপি'র অনুপস্থিতিতে জাতীয় সংসদে এ বাজেট পেশ করেন তিনি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের এটাই প্রথম বাজেট। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার সময় সংসদে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কূটনীতিকরাসহ অনেকে উপস্থিত ছিলেন। ২০০৯-১০ অর্থবছরের জন্য এক লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে সবমিলিয়ে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৪ হাজার ৫৯১ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত খাতসমূহ থেকে ৬১ হাজার কোটি টাকা, এনবিআর বহির্ভূত খাত থেকে ২ হাজার ৯৫৫ কোটি টাকা, কর ব্যতীত প্রাপ্তি ১৫ হাজার ৫০৬ কোটি টাকা এবং বৈদেশিক অনুদান থেকে ৫ হাজার ১৩০ কোটি টাকা আসবে বলে প্রাক্কলন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে অনুদানসহ সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে ২৯ হাজার ২২৮ কোটি টাকা ( জিডিপি'র ৪ দশমিক ২ শতাংশ)। আর অনুদান ব্যতীত মোট ঘাটতি ধরা হয় ৩৪ হাজার ৩৫৮ কোটি টাকা (জিডিপি'র ৫ শতাংশ)। অভ্যন্তরীণ উৎস থেকে ২০ হাজার ৫৫৫ কোটি টাকা ঋণ নিয়ে এবং বিদেশী ঋণ ও অনুদান থেকে ১৩ হাজার ৮০৩ কোটি টাকা দিয়ে এই ঘাটতি পূরণ করা হবে বলে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন। প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা এক লাখ ৬৫ হাজার টাকাই বহাল (অপরিবর্তিত) রাখা হয়েছে। তবে ৬৫ বছরের বেশি বয়স্ক করদাতাদের ক্ষেত্রে এই আয়ের সীমা হবে এক লাখ ৮০ হাজার টাকা। এতদিন ৭০ বছর বয়সী করদাতাদের এই সুবিধা দেওয়া হতো। এখন থেকে ৬৫ বছর বয়সী করদাতাদের করমুক্ত আয়ের সীমা হবে এক লাখ ৮০ হাজার টাকা। অর্থ্যাৎ, এর চেয়ে বেশি আয় হলেই কেবল তাদের কর দিতে হবে। করদাতাদের করের বোঝা লাঘব করার জন্য বিদ্যমান বয়সসীমা ৭০ বছর থেকে কমিয়ে ৬৫ বছর করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। চলতি ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে দুই মাসের জন্য অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হয়েছিল। পরে অবশ্য এ সুযোগ দুই দফায় আরও দুই মাস বাড়ানো হয়েছিল। কিন্তু এবার এক ব্যতিক্রমধর্মী উদ্যোগে দীর্ঘ তিন বছরের জন্য বেশকিছু নতুন শিল্প অথবা এ সব শিল্পের আধুনিকায়ন ও স