ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন বলেছেন, বাজেটে 'ভালো ভালো কথা' আছে। কিন্তু আসল কথা হচ্ছে এর বাস্তবায়ন।
২০০৯-২০১০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কৃষিতে গত বছরের তুলনায় মোট বরাদ্দ কমেছে। গত বছর সারে ভর্তুকি ছিল ৪২০০ কোটি টাকা। পরে আরও ১৫০০ কোটি টাকা দিয়েছে। এবার হয়েছে ৩৬০০ কোটি টাকা। যদিও বলা হচ্ছে আন্তর্জাতিক বাজারে সারের দাম কমে গেছে।
বিআইডিএস এর সাবেক এ মহাপরিচালক বলেন, অন্যান্য খাতে বরাদ্দ বেড়েছে যেটা কৃষিকে সহায়তা করবে। পানি উন্নয়ন, উপকূলীয় এলাকায় সেচ সুবিধা স
bdnews24