২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো টাকা সাদা করার দীর্ঘমেয়াদী সুযোগ দেওয়া ঠিক হবে না: জায়েদ বখত

কালো টাকা সাদা করার দীর্ঘমেয়াদী সুযোগ দেওয়া হলে প্রকৃত করদাতারা নিরুৎসাহিত হবেন বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর জ্যেষ্ঠ গবেষক জায়েদ বখত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 04:19 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালো টাকা সাদা করার দীর্ঘমেয়াদী সুযোগ দেওয়া হলে প্রকৃত করদাতারা নিরুৎসাহিত হবেন বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর জ্যেষ্ঠ গবেষক জায়েদ বখত। ২০০৯-১০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১০ শতাংশ হারে কর দিয়ে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াকরণ শিল্প, টেক্সটাইল, স্পিনিং, ওষুধ ও চামড়াজাত পণ্যসহ মোট ৪২টি খাতে বিনিয়োগ করলে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর আগে বছরওয়ারি ভিত্তিতে এ ধরনের সুযোগ দেওয়া হতো। জায়েদ বখত এর মতে, কালো টাকা সাদা করার এতো দীর্ঘমেয়াদী সুযোগ দেওয়া সরকারের ঠিক হবে না। এতে প্রকৃত করদাতারা আস্থা হারাবেন। কর প্রদানে তাদের অনাগ্রহ দেখা দেবে। পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব সম্পর্কে বিআইডিএস-এর এই গবেষক বলেন, "শেয়ার বাজারে সেকেন্ডারি শেয়ারের মূল্য বাড়লে কিছু শেয়ার ব্যবসায়ীর লাভ হবে। এতে তো শিল্প বিকশিত হবে না।" তিনি বলেন, "বড় বাজেটের উদ্দেশ্য যেমন বড়, চ্যালেঞ্জও তেমন বড়। এবারের বাজেটে প্রচুর রাজস্ব আয়ের কথা বলা হলেও আমাদের রাজস্ব আদায়ের সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা রয়েছে প্রকল্প বাস্তবায়নেও। "আগে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আমরা ২০ হাজার কোটি টাকা খরচ করতে পারিনি। সেখানে এবার ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।" এসব লক্ষ্য অর্জনে সরকারের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সরকারি ব্যাংকগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে বলে মনে করেন তিনি। প্রস্তাবিত বাজেট শিল্প বিকাশে সহায়ক কিনা জানতে চাইলে জায়েদ বখত হ্যাঁসূচক জবাব দিয়ে বলেন, "এ বাজেটকে শিল্পবান্ধব বাজেট বলা যায়। এতে বিনিয়োগের পরিবেশ উন্নত করার একটা চেষ্টা রয়েছে। তবে দীর্ঘমেয়াদে দেশীয় উদ্যোক্তাদের কর অব্যাহতি দেওয়া ঠিক হবে না।" সব ধরনের ব্যক্তিগত গাড়িকে বিলাসপণ্যের কাতারে ফেলে এগুলোর আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করেন তিনি। ২০০৯-১০ অর্থবছরের বাজেটকে 'স