২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নেমে আসার প্রত্যাশা

আগামী ২০০৯-১০ অর্থবছরে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে প্রত্যাশা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় তিনি এ আশাবাদ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 02:52 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০০৯-১০ অর্থবছরে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে প্রত্যাশা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় তিনি এ আশাবাদ জানান। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, "বিশ্ব অর্থনীতির চলমান মন্দার কারণে নতুন অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি (মোট দেশজ উৎপাদন) ৫ দশমিক ৫ শতাংশ অর্জিত হবে বলে অনুমান করা হচ্ছে। তবে পরবর্তী দুই বছর (২০১০-১১ ও ২০১১-১২) এই প্রবৃদ্ধি আবার উর্ধ্বমুখী হবে। বার্ষিক মূল্যস্ফীতি চলতি ২০০৮-০৯ অর্থবছরের ৭ শতাংশ থেকে ৬ দশমিক ৫ শতাংশে নেমে আসবে।" তিনি আরও জানান, ২০১২ সালের পর দেশে আর কোনো কর অবকাশ সুবিধা থাকবে না। ঐ সময়ের পর সব শিল্প প্রতিষ্ঠানকেই কিছু না কিছু কর দিতেই হবে। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এআরএইচ/এসকে/২০৫২ঘ.