ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিকেএমইএ সভাপতি ফজলুল হক প্রস্তাবিত বাজেটের ব্যাপারে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, রপ্তানি খাতকে একটু হলেও উপেক্ষা করা হয়েছে। অন্যান্য খাতের মধ্যে জ্বালানি খাতে ভালো উদ্যোগ নেওয়া হয়েছে।
ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মন্দা মোকাবেলায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও এর বিস্তারিত না জানা পর্যন্ত বলা যাবে না, এটা আমাদের রপ্তানি খাতের জন্যে কতটা উপকারী হল। তবে সামগ্রিকভাবে বলতে হলে রপ্তানি খাতে আমি কিছুটা হতাশ, এক্ষেত্রে আশাব্যঞ্জক কিছু বলা হয়নি, তবে অন্যান্য খাতে বাজেট ভালো হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/
bdnews24