বয়স্ক নাগরিকদের করের বোঝা কমছে, করফাঁকি রোধে পদক্ষেপ
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০০৯-১০ অর্থবছরের বাজেটে বয়স্ক নাগরিক এবং পেনশনভোগীদের উপর প্রত্যক্ষ করের বোঝা লাঘবের চেষ্টা করেছেন। তবে কর অবকাশ তুলে দিয়ে স্বল্প হারে কর আরোপ করা হবে বলে তিনি জানান।
