বাজেটে কীটনাশকের কাঁচামাল আমদানির ক্ষেত্রে ভ্যাট মওকুফের প্রস্তাব
কৃষকের কাছে কীটনাশক সহজলভ্য করার লক্ষ্যে কীটনাশক তৈরির কাঁচামাল আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর মওকুফ করার প্রস্তাব করা হয়েছে ২০০৯-১০ অর্থবছরের বাজেটে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৃহস্পতিবার সংসদে বাজেট পেশকালে এ প্রস্তাব করে বলেন, "প্রধান প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজ, ওষুধ এবং কাঁচাতুলার ক্ষেত্রে বিদ্যমান শূন্য শতাংশ শুল্কহার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি।"
