২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ করলে তিন বছর কালো টাকা সাদা করার সুযোগ

নজিরবিহীন এক উদ্যোগে ১০ শতাংশ হারে কর দিয়ে কোনো প্রশ্ন ছাড়া টানা তিন বছরের জন্য অপ্রদর্শিত আয় বৈধ করার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 12:13 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নজিরবিহীন এক উদ্যোগে ১০ শতাংশ হারে কর দিয়ে কোনো প্রশ্ন ছাড়া টানা তিন বছরের জন্য অপ্রদর্শিত আয় বৈধ করার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটে ১০ শতাংশ হারে কর দিয়ে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াকরণ শিল্প, টেক্সটাইল, স্পিনিং, ওষুধ ও চামড়াজাত পণ্যসহ মোট ৪২টি খাতে বিনিয়োগ করলে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন। এর আগে বছরওয়ারি ভিত্তিতে এ ধরণের সুযোগ দেওয়া হতো। এর মাধ্যমে সরকার দৃশ্যত সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ অপ্রদর্শিত অর্থ অর্থনীতির মূল খাতে নিয়ে আসার চেষ্টা করবে। নদী বা সমুদ্র বন্দর, কন্টেইনার টার্মিনাল, অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো, অথবা কন্টেইনার ফ্রেইট স্টেশন, মনোরেল, এলিভেটড রোড, পাতাল রেল নির্মাণসহ ভৌত অবকাঠামো খাতে বিনিয়োগের ক্ষেত্রেও একই হারে কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে নতুন বাজেটে। এছাড়া পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানির শেয়ার কেনায় বিনিয়োগ করা হলে লগ্নি করা টাকার ওপর ১০ শতাংশ হারে কর দিয়ে বিনা প্রশ্নে অপ্রদর্শিত আয় আগামী তিন বছর বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। দেশের প্রধান দুই পুঁজিবাজার ডিএসই ও সিএসই-র নেতারা দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। একইসঙ্গে ডিএসই ও সিএসই ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্স কমানোর দাবি জানিয়েছিল। তবে প্রস্তাবিত বাজেটে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট ট্যাক্স কমানোর কোনো ঘোষণা দেওয়া হয়নি। অবশ্য অর্থমন্ত্রী কোনো মোবাইল কোম্পানি তার পরিশোধিত মূলধনের নূন্যতম ১০ শতাংশ শেয়ার পুঁজিবাজারে ছাড়লে ঐ কোম্পানিকে তার অর্জিত মুনাফার ৩৫ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করেছেন। মোবাইল কোম্পানি, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট ট্যাক্স বর্তমানে ৪৫% । বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, "আমরা সাধারণ মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগকে যেমন অবারিত করতে চাই, তেমনি অর্থনৈতিক সমৃদ্ধিও অর্জন করতে চাই। এমন অনেক সম্ভাবনাময় খাত রয়েছে- যা আমাদের দিনবদলের প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর এ লক্ষ্যে আমি ২০০৯ সালের ১ জুলাই থেকে ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত কতিপয় নতুন শিল্প অথবা এই শিল্পের মেরামত, আধুনিকায়ন ও স