ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতাসহ সব তথ্য অর্থ বিভাগের ওয়েবসাইট ছাড়াও বেসরকারি সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে মঙ্গলবার এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০০৯-১০ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এতে বলা হয়, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা, বাজেটের সংক্ষিপ্ত সার, বার্ষিক আর্থিক বিবৃতি, মঞ্জুরী ও বরাদ্দের দাবিসমূহ, মধ্য মেয়াদি বাজেট কাঠামো, সম্পূরক আর্থিক বিবৃতি, অর্থনৈতিক সমীক্ষা-২০০৯, 'সরকারি-বেসরকারি অংশীদারিত্ব: নব উদ্যম বিনিয়োগ প্রয়াস', 'নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় চারটি মন্ত্রণালয়ের কার্যক্রম' ওয়েবসাইটে প্রকাশসহ সংসদ ভবন থেকে সরবারহ করা হবে।
ব্যাপকভিত্তিক অংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইটের (www.mof.gov.bd) সঙ্গে সরকারি ওয়েবসাইটিwww.nbr-bd.org, www.plancomm.gov.bd, www.imed.gov.bd,
www.bdpressinform.org, www.pmo.gov.bd, www.bangladesh.gov.bd-এর সঙ্গে বেসরকারি সংবাদ সংস্থার ওয়েবসাইট www.bdnews24.com সংযুক্ত (লিংক) থাকবে।
অর্থ বিভাগের ওয়েবসাইটে বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পড়তে ও ডাউনলোড করতে পারবেন। এছাড়া দেশ বা বিদেশ থেকেwww.mof.gov.bd-এর মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সর্ম্পকে মতামত ও সুপারিশ পাঠানো যাবে।
ওই তথ্যবিবরণীতে বলা হয়, প্রাপ্ত সব মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে। সংসদে বাজেট অনুমোদনের পর তা কার্যকর করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/এইচএ/১৯২৮ ঘ.
bdnews24