ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশবান্ধব এক গুরুত্বপূর্ণ উদ্যোগে নদী বা খাল ভরাট করা জমিতে আবাসন বা শিল্প স্থাপনে ঋণ না দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে এসব প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ২৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০ কোটি টাকা করার চিন্তাভাবনার কথাও জানান গভর্নর আতিউর রহমান।
বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা সাংবাদিকদের একথা বলেছেন।
মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
আতিউর রহমান নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এটাই ছিল তার প্রথম বৈঠক।
নজরুল হুদা বলেন, "বৈঠকে গভর্নর কোনো হাউজিং বা শিল্প-প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে ঋণ দেওয়ার আগে ঐ প্রকল্পটি পরিবেশ-বান্ধব কিনা এবং বৈধ জমির ওপর প্রতিষ্ঠানটি গড়ে উঠছে কিনা- সে বিষয়টি ভালোভাবে যাচাই-বাছাই করার পর ঋণ মঞ্জুর করার নির্দেশনা দিয়েছেন। গভর্নর নদী বা খাল ভরাট করে অবৈধ জমিতে হাউজিং বা কোনো শিল্প-প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে ঋণ না দিতে আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের নির্দেশ দিয়েছেন।"
সা
bdnews24