ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০০৯-১০ অর্থবছরের জন্য ৩০ হাজার ৫০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে সরকার।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (আরো তথ্যসহ)
সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এ তথ্য জানিয়েছেন।
আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের এটিই প্রথম এডিপি।
নতুন এডিপিতে অভ্যন্তরীণ সম্পদের (স্থানীয় মুদ্রার) পরিমাণ ১৭ হাজার ৬৫৫ কোটি টাকা (৫৮ শতাংশ) এবং প্রকল্প সাহায্যের পরিমাণ (বৈদেশিক সাহায্য) ১২ হাজার ৮৪৫ কোটি টাকা (৪২ শতাংশ)।
অন্যদিকে মোট প্রকল্প সংখ্যা হচ্ছে ৮৮৬টি। এরমধ্যে চলতি ২০০৮-০৯ অর্থবছরের সংশোধিত এডিপি থেকে ২০০৯-১০ অর্থবছরের এডিপিতে স্থানান্তরিত প্রকল্পের সংখ্যা ৮৫১টি। নতুনভাবে বরাদ্দসহ অন্তর্ভুক্ত প্রকল্প সংখ্যা ৩৫টি।
এছাড়া নতুন এডিপিতে ৬৫০ কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। বিদ্যুৎসহ অন্যান্য জরুরি গুরুত্বপূর্ণ প্রকল্পে অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে এই থোক বরাদ্দ থেকে অর্থের যোগান দেওয়া হবে।
উচ্চাভিলাষী এডিপি'র কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, "জিনিসপত্রের দাম আগের চেয়ে অনেক বেড়েছে। এছাড়া আমরা মাত্র চার মাস ধরে ক্ষমতায় এসেছি। নিজেদের মতো করে সবকিছু করতে চাই। আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্র"তি বাস্তবায়ন করতে চাই। বিগত তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া চলতি অর্থবছরের এডিপি আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারিনি।"
এসব কারণে নতুন এডিপি বড় হবে বলে জানান এ কে খন্দকার।
নতুন এডিপি চলতি ২০০৮-০৯ অর্থবছরের মূল এডিপি'র চেয়ে চার হাজার ৯০০ কোটি টাকা (১৯ শতাংশ) এবং সংশোধিত এডিপি'র চেয়ে সাত হাজার ৫০০ কোটি টাকা (৩৩ শতাংশ) বেশি।
চলতি অর্থ বছরের মূল এডিপি'র আকার ছিল ২৬ হাজার ৫০০ কোটি টাকা।
নানা কারণে বাস্তবায়ন সন্তোষজনক না হওয়ায় কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত অপর এক এনইসি'র বৈঠকে আগে তা কাটছাঁট করে ২৩ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়।
পরিকল্পনামন্ত্রী জানান, নতুন এডিপিতে খাতভিত্তিক বরাদ্দ হিসেবে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে কৃষি, পল্লী উন্নয়ন ও পল্ল
bdnews24