২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাই-এ ফসল কাটা উৎসব

ঢাকার ধামরাই-এ বুধবার বোরো ফসল কাটা উৎসব পালন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উৎসবে অধিদপ্তরের কর্মী, বিএডিসি এবং জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কর্মকর্তা ছাড়াও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন বলে এক বিবৃতিতে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 06:05 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাই-এ বুধবার বোরো ফসল কাটা উৎসব পালন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উৎসবে অধিদপ্তরের কর্মী, বিএডিসি এবং জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কর্মকর্তা ছাড়াও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন বলে এক বিবৃতিতে জানানো হয়। উৎসবে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমিন শাহজাহান। এছাড়া ধামরাই-এর সংসদ সদস্য, এফএও-এর বাংলাদেশ প্রতিনিধি এবং কৃষি অধিদপ্তরের মহা-পরিচালক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উৎসবের সময় কৃষক প্রতিনিধিরা বাজারে পর্যাপ্ত সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। তবে তারা কিছু সমস্যার কথাও তুলে ধরেন। এ প্রসঙ্গে তারা সেচের ক্ষেত্রে অপর্যাপ্ত বিদ্যুত সরবরাহের কথা উল্লেখ করেন। ধান উৎপাদন, বিশেষ করে উন্নত জাতের বিআর-২৯ ধানের ভালো ফলনে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। তবে তারা বলছেন, ধান সংগ্রহের জন্য সরকার ঘোষিত মূল্যের চেয়ে স্থানীয় বাজার মূল্য কম। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান অতিথির প্রতি অনুরোধ জানান তারা। এফএও বাংলাদেশ প্রতিনিধি এড স্পাইকার্স জনসংখ্যা বৃদ্ধির ফলে ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলায় কৃষি প্রবৃদ্ধির বর্তমান হার বজায় রাখার জন্য কৃষক ও কৃষি স