ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি-বেসরকারি খাতের অংশীদারিত্বের ভিত্তিতে দেশের উন্নয়নের জন্য আগামী বাজেটে এ খাতে একটি মোটা অঙ্কের থোক বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার সচিবালয়ে বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, "সরকারি-বেসরকারি খাতের অংশীদারিত্বের (পিপিপি-র) মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের উন্নয়ন করা হবে। আর এক্ষেত্রে বিদ্যুৎ খাত অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।"
অর্থমন্ত্রী বলেন, "আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেট হবে তিনটি। রাজস্ব ও উন্নয়ন বাজেটের সঙ্গে এবার নতুন করে যোগ হবে পিপিপি। সরকার ও বেসরকারি খাত একযোগে দেশের উন্নয়নে কাজ করতেই এ নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।"
এতে ভালো ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করে মুহিত বলেন, "বেসরকারি খাত দেশের উন্ন
bdnews24