ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও প্রধান নির্বাহীরা কেন্দ্রীয় ব্যাংকের বিধিবিধান মানছেন না বলে এক সার্কুলার জারি করে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও প্রধান নির্বাহীদের সতর্ক করে দিয়েছে।
বেসরকারি ব্যাংকগুলোর শীর্ষ কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রেই কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত বিধিবিধান লংঘন করে ব্যাংকের দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ রয়েছে।
সার্কুলারটি মঙ্গলবারই সব ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) মহাব্যবস্থাপক আবু হেনা মোহা: রাজী হাসান স্বাক্ষরিত ' বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও প্রধান নির্বাহীর দায়-দায়িত্ব ও জবাবদিহিতা সম্পর্কিত বিধি-নিষেধ'-শীর্ষক ওই সার্কুলারে ২০০৩ সালে বিআরপিডি থেকে বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও প্রধান নির্বাহীদের দায়-দায়িত্ব ও জবাবদিহিতা বিষয়ক একটি সার্কুলারের কথা উল্লেখ করে বলা হয়, সা
bdnews24