২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীরা এগিয়ে এলে মহামন্দা মোকাবেলা সম্ভব: বাণিজ্যমন্ত্রী

ব্যবসাক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, ব্যবসায়ীরা এগিয়ে এলে সবচেয়ে কম ক্ষতি স্বীকার করে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক মহামন্দা মোকাবেলা করতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসাক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, ব্যবসায়ীরা এগিয়ে এলে সবচেয়ে কম ক্ষতি স্বীকার করে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক মহামন্দা মোকাবেলা করতে পারবে। মঙ্গলবার সকালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (ডিসিসিআই) কার্যালয়ে 'বাণিজ্য ও বিনিয়োগ: কানাডা-বাংলাদেশের উদ্যোগ' শীর্ষক সেমিনারে মন্ত্রী একথা বলেন। ফারুক খান বাংলাদেশের বিদ্যুৎ ও গ্যাস খাতে বেশি করে বিনিয়োগে কানাডার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। কাপ্তাই বাঁধে বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, "এই খাতে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। কানাডা এখানে বিনিয়োগের মাধ্যমে নিজেরা লাভবান হতে পারে এবং এতে বাংলাদেশও লাভবান হবে।" ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে ফারুক খান বলেন, "আমরা ব্যবসার স