২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে পণ্য আমদানিতে সুদের হার সর্বোচ্চ ১২ শতাংশ

রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ভোজ্য তেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মশলা ও খেজুর আমদানির অর্থায়নের ক্ষেত্রে (এলসি খোলা) সুদের হার সর্বোচ্চ ১২ শতাংশ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 06:04 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ভোজ্য তেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মশলা ও খেজুর আমদানির অর্থায়নের ক্ষেত্রে (এলসি খোলা) সুদের হার সর্বোচ্চ ১২ শতাংশ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। (আরো তথ্যসহ) মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক আদেশে একথা জানানো হয়। আদেশটি সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছেও পাঠানো হয়েছে। বর্তমানে বিভিন্ন ব্যাংক এসব পণ্যের অর্থায়নের ক্ষেত্রে বিভিন্ন হারে সুদ নিয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আবু হেনা মোহা: রাজী হাসান স্বাক্ষরিত এ আদেশে বলা হয়, নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং আসন্ন রমজান মাসে বাজারে পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভোজ্য তেল (পরিশোধিত ও অপরিশোধিত), ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, খেঁজুর, ফলমূল আমদানি অর্থায়নে সুদের হার সর্বোচ্চ ১২ শতাংশ নির্ধারণ করা হলো। আদেশে এ সব পণ্য আমদানির ক্ষেত্রে ধার্যকৃত চার্জ/ফি/কমিশন যৌক্তিক পর্যায়ে নির্ধারণের জন্যও ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংকের এ আদেশে বলা হয়। বাংলাদেশ ব্যাংক গত ১৯ এপ্রিল ব্যাংক ঋণের সুদের হার সর্বোচ্চ ১৩ শতাংশ র্নিধারণ করে অপর এক আদেশ জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/জিএনএ/এইচএ/২১৩৫ ঘ.