২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সব সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক: নতুন গভর্নর

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক সরকারকে নীতিগত সহায়তা দেবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আতিউর রহমান। পাশাপাশি দেশে একটি স্থিতিশীল 'গরীব হিতৈষী জিডিপি প্রবৃদ্ধি' অর্জনের লক্ষ্যে সরকারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 12:20 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক সরকারকে নীতিগত সহায়তা দেবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আতিউর রহমান। পাশাপাশি দেশে একটি স্থিতিশীল 'গরীব হিতৈষী জিডিপি প্রবৃদ্ধি' অর্জনের লক্ষ্যে সরকারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। নতুন গভর্নর বলেন, "গরিবের সবচেয়ে বড় শক্র দ্রবমূল্য। গত কয়েক বছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের গরিব মানুষ খবই কষ্টে দিনযাপন করেছে। এ বিষয়টি সক্রিয় বিবেচনায় রেখে বাজারে দ্রব্যমূল্য সব সময় স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় নীতি গ্রহণ করে সরকারকে সহযোগিতা করবে।" 'গরিব হিতৈষী প্রবৃদ্ধি' সহায়ক নীতি গ্রহণ করার ইচ্ছার কথা জনিয়ে তিনি বলেন, "দেশের জিডিপি প্রবৃদ্ধির (মোট দেশজ উৎপাদন) সুফল যাতে গরিব মানুষ পায় সে লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক একটা স্থিতিশীল 'গরিব হিতৈষী প্রবৃদ্ধি' সহায়ক নীতি গ্রহণ করবে। কৃষি খাতে উৎপাদন বাড়াতে কৃষকদের সঙ্গে সম্পৃক্ত খাতগুলোর দিকে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে। সে সঙ্গে শিল্পায়ন তরান্বিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।" আতিউর রহমান আরও বলেন, "কেন্দ্রীয় ব্যাংক এমন সহায়ক নীতি গ্রহণ করবে যাতে দেশে বর্তমানে কর্মসংস্থান কোনো অবস্থাতেই ঝরে না পড়ে। একইসঙ্গে নতন নতুন কর্মসংস্থানের যাতে ব্যাপক সযোগ সৃষ্টি হয়-সে দিকেও জোর দেওয়া হবে।" কৃষি ও শিল্পের মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে নতুন গভর্নর বলেন, "বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে কৃষি উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। আমদানি নির্ভরতা কমাতে কৃষি উৎপাদন বাড়াতে কৃষি ঋণের পরিমাণ বৃদ্ধিসহ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।" সেসঙ্গে শিল্প খাতের বিকাশের জন্য বেসরকারি শিল্পদ্যোক্তাদেরও সব ধরনের নীতি সহায়তা দেওয়া হবে বলে জানান আতিউর রহমান। বিশ্ব অর্থনীতির চলমান মন্দাকে 'মহামন্দা' হিসেবে তুলে ধরে নতুন গভর্নর বলেন, "কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সরকার ও বেসরকারি খাতকে নীতি সহায়তা দিয়ে খুব সহজেই এই মহামন্দা মোকাবিলা করা সম্ভব।" ব্যাংকিং খাতকে দেশের অর্থনীতির 'হ্নৎপিণ্ড' বলে মন্তব্য করে তিনি বলেন, "আমরা সৌভাগ্যবান যে আমাদের ব্যাংকিং খাতে বিশ্ব মন্দার কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়েনি। বিশ্বের বিভিন্ন দেশের সরকার তাদের ব্যাংকগুলোকে উদ্ধারের জন্য প্যাকেজ ঘোষণা করে সহায়তা দিচ্ছে। আর আমাদের ব্যাংকগুলো উল্টো ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।" দেশের ব্যাংকিং খাতকে বিশ্বমানের ব্যাংকিং খাত গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে আতিউর রহমান বলেন, "তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আমাদের ব্যাংকিং খাতকে এমন বিশ্বমানের পরিণত করবো যাতে অন্য দেশের জন্য উদাহরণ সৃষ্টি করতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা আমাকে প্রতিশ্র"তি দিয়েছেন, তারা বিশ্বমানের ব্যাংকিং খাত গড়ে তুলতে নিরলসভাবে কজ করে যাবেন।" নীতি প্রণয়নের ক্ষেত্রে বিশ্বব্যাংক-আইএমেেফর পরামর্শ কিভাবে নেবেন-এ প্রশ্নের উত্তরে নতুন গভর্নর বলন, "আমি স্বদেশী উন্নয়নে বিশ্বাসী। দেশের স্বার্থ বিবেচনায় রেখে নীতি প্রণয়ন করবো। দাতা সংস্থাগুলো যদি আমাদের এ কাজের সঙ্গে যুক্ত হতে চান তবে তদের ওয়েলকাম (স্বাগত) জানাবো। এক্ষেত্রে কারো সঙ্গে ঝগড়া-বিবাদে লিপ্ত হবো না।" নতুন গভর্নর হিসেবে আপনার প্রথম কাজ কি হবে- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি মনে করি বিশ্বমন্দা মোকাবিলা করাই এখন সবচেয়ে জরুরি কাজ। সরকার খুব সহজেই যাতে বিশ্বমন্দা মোকাবিলা করতে পারে সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। এক্ষেত্রে আমার পূর্বসুরি (সাবেক গভর্নর) যে সব উদ্যোগ গ্রহণ করেছেন তা অবশ্যই অব্যাহত রাখা হবে।" বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কেন্দ্রীয় ব্যাংক যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে সেগুলো অব্যাহত রাখা হবে কি না- এ প্রশ্নের উত্তরে আতিউর রহমান বলেন, "সংস্কার একটি নিরন্তর প্রক্রিয়া। এটা থেমে থাকবে না।" গত ২৯ এপ্রিল সরকার আতিউর রহমানকে চার বছরের জন্য নতুন গভর্নর নিয়োগ দেয়। ১ মে থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। কিন্তু ১ ও ২ মে সরকারি ছুটি থাকায় রোবার তিনি প্রথম অফিস করেন। সকাল ১০দিকে দিকে আতিউর রহমান মতিঝিলে বাংলাদশ ব্যাংকে ঢুকেন। তিন ডেপুটি গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর তিনি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/জিএনএ/১৮২৩ ঘ.