২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৩০ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়নে সমস্যা হবে না'

আগামী অর্থবছরে ২৯ হাজার থেকে ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, "আমরা আশা করছি, আগামী অর্থবছরে রাজস্ব আদায়ের পরিমাণ কমপক্ষে ১০ শতাংশ বৃদ্ধি পাবে এবং বৈদেশিক সাহায্যের পরিমাণও বাড়বে। তাই এ আকারের এডিপি বাস্তবায়নে সমস্যা হবেনা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 12:32 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরে ২৯ হাজার থেকে ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, "আমরা আশা করছি, আগামী অর্থবছরে রাজস্ব আদায়ের পরিমাণ কমপক্ষে ১০ শতাংশ বৃদ্ধি পাবে এবং বৈদেশিক সাহায্যের পরিমাণও বাড়বে। তাই এ আকারের এডিপি বাস্তবায়নে সমস্যা হবেনা।" এইচএসবিসি ব্যাংকের উদ্যোগে আয়োজিত 'তরুণ উদ্যোক্তা পুরস্কার ২০০৮-০৯' বিতরণ শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী এসব কথা জানান। তিনি আরো জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসেব মতে, এ বছর রাজস্ব আদায়ের পরিমাণ হবে প্রায় ৬৫ হাজার কোটি টাকা। বুধবার পরিকল্পনামন্ত্রী একে খন্দকার সাংবাদিকদের বলেছিলেন, আগামী বাজেটে এডিপির জন্য ২৯ হাজার কোটি টাকা বরাদ্দ হতে পারে। অর্থমন্ত্রী বলেন, "আগামী বাজেটে কর্মসংস্থান, কৃষি, গ্রামীণ উন্নয়ন এবং সর্বোপরি বিদ্যুৎ খাতে বিশেষ মনোযোগ দেওয়া হবে।" সরকারি প্রতিষ্ঠানে ১০ শতাংশ জনবল কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার আগামী বাজেটে কর্মসংস্থান খাতে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। এই স্ববিরোধীতার ব্যাপারে প্রশ্ন তুললে তিনি বলেন, "সম্পদ রক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত তাদের জন্যই নেওয়া হয়েছে যারা কাজ করে, বেতন পায়, কিন্তু কোন উৎপাদন করে না।" বুধবার সরকার বিশ্বমন্দার প্রভাব মোকাবেলায় সাময়িকভাবে কমপক্ষে ১০ শতাংশ পদ কমাতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছে। মুহিত বলেন, সরকারি অফিসের শূন্য পদগুলো পূরণ করা হবেনা। বিদ্যমান জনবল দিয়েই কাজ চালানো হবে। অপচয় রোধের মাধ্যমে সম্পদ বাঁচানো বাংলাদেশের মতো একটি দেশের জন্য অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এফএফ/এইচএ/১৮৩০ঘ.