ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নয়ন গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আতিউর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি সালেহউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। (আরো তথ্যসহ)
আতিউর রহমান এ পদে চার বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বলে বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে।
তার নিয়োগ ১ মে থেকে কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর সালেহউদ্দিনের চাকরির চার বছরের মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে। বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে তার চাকরির মেয়াদ বাড়ানোর যে জল্পনা-কল্পনা চলছিল নতুন এই নিয়োগে এর অবসান হলো।
স
bdnews24