২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুচরা বাজারে সয়াবিন তেলের দাম ৭৮ টাকার বেশি হওয়া উচিত নয়: বাণিজ্যমন্ত্রী

খুচরা বাজারে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৭৮ টাকার বেশি বিক্রি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্য তেল আমদানিকারক সমিতির প্রতিনিধি দল ও অর্থনীতিবিদদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "মিল গেটে সয়াবিন তেল লিটার প্রতি ৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। তার সঙ্গে সর্বোচ্চ পাঁচ টাকা যুক্ত করে খুচরা বাজারে ৭৮ টাকার বেশি বিক্রি হওয়া উচিত নয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 09:26 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুচরা বাজারে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৭৮ টাকার বেশি বিক্রি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্য তেল আমদানিকারক সমিতির প্রতিনিধি দল ও অর্থনীতিবিদদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "মিল গেটে সয়াবিন তেল লিটার প্রতি ৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। তার সঙ্গে সর্বোচ্চ পাঁচ টাকা যুক্ত করে খুচরা বাজারে ৭৮ টাকার বেশি বিক্রি হওয়া উচিত নয়।" (বিস্তারিত) বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভোজ্য তেলের দাম কমলেও গত কয়েকদিনে তেলের দাম বাড়ায় সরকার কিছুটা উদ্বিগ্ন বলে জানান মন্ত্রী। তবে বাজার পরিস্থিতি অস্থিতিশীল নয় মন্তব্য করে ফারুক খান বলেন, "আন্তর্জাতিক ও দেশীয় বাজার বোঝার চেষ্টা করছি। এজন্য সরকার, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী