২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেটার বিজনেস ফোরাম নতুন উদ্যমে কাজ শুরু করবে: মুহিত

অর্থনীতিকে গতিশীল করে তোলার জন্য গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গঠিত বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম (বিবিবিএফ) নতুন উদ্যমে কাজ শুরু করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিস্তারিত জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অর্থনীতিকে গতিশীল করে তোলার জন্য গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গঠিত বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম (বিবিবিএফ) নতুন উদ্যমে কাজ শুরু করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিস্তারিত জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি। খুব শিগগিরই বিবিবিএফ এর পুনর্গঠন করা হবে বলেও তিনি জানান। নিজের সচিবালয়ের কার্যালয়ে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অর্থমন্ত্রী বলেন, "বেটার বিজনেস ফোরামকে আমরা সচল রাখতে চাই। তত্ত্বাবধায়ক সরকারের দু'বছরের শাসনামলে এই ফোরাম ভালো কাজ করেছে। বিবিএফের বেশ কিছু সুপারিশ বাস্তবায়নের ফলে দেশের অর্থনীতিতে ইতিবাচক পভাব পড়েছে।" "এ কারণেই আমরা (সরকার) বিবিএফকে সচল রাখতে চাই", বললেন অর্থমন্ত্রী। মুহিত জানান, পুনর্গঠনের অংশ হিসেবে বিবিএফের প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোরামের সদস্যসংখ্যা প্রায় একই থাকবে। বাণিজ্য সংগঠনের প্রতিনিধিদের মধ্যে যারা এখন শীর্ষ পদে রয়েছেন তাদের কমিটিতে নেওয়া হবে। তবে কার্যপরিধি একই থাকবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ আগে বিবিবিএফের প্রধান ছিলেন। অর্থমন্ত্রী জানান, তত্ত্বাবধায়ক সরকারের আমলের মতো ফোরাম মাসে অন্তত একটি বৈঠক করে অর্থনীতিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা দূর করার জন্য প্রয়োজনীয় সুপারিশ করবে। সরকার সে সব সুপারিশ বাস্তবায়ন করবে। আবুল মুহিত বলেন, "গত রোববার এফবিসিসিআই সভাপতিসহ তত্ত্বাবধায়ক সরকারের সময়ের কয়েকজন বিবিবিএফ সদস্যের সঙ্গে আমি বৈঠক করেছি। এতে সবাই বিবিবিএফের কার্যক্রমকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।" এ প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত দু'বছরে বিবিবিএফ একটি ইন্সটিটিউশন (প্রতিষ্ঠান) হিসেবে বেশ ভালো কাজ করেছে। সরকার প্রধান এই ফোরামের প্রধান হওয়ায় অনেক সিদ্ধান্ত দ্রুত নেওয়া সম্ভব হয়েছে।" এক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা বলতে কিছু ছিল না মন্তব্য করে আনিসুল হক বলেন, "এ জন্যই আমরা চাই বর্তমান সরকারের সময়ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিবিবিএফ একটি প্রতিষ্ঠান হিসেবে দেশের ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল করে তোলার জন্য কাজ করে যাবে।" ২০০৭ সালের ২৬ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে ৩৮ সদস্যের বেটার বিজনেস ফোরাম গঠন করা হয়। সে বছরের ১৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ফোরামের প্রথম বৈঠকে ব্যবসায় অর্থায়ন, অবকাঠামো, সামষ্টিক অর্থনৈতিক নীতি, ব্যবসা শুরু ও পরিচালনা এবং কর্মনৈপুণ্যের উন্নয়ন- এই পাঁচটি বিষয়ে ওয়ার্কিং গ্র"প গঠন করা হয়। ওয়ার্কিং গ্র"পগুলো আলাদাভাবে বৈঠক করে বেশ কিছু সুপারিশ করে। সেসব সুপারিশ যাচাই-বাছাই করে ১১৪টি চুড়ান্ত করা হয়। এ সব সুপারিশের বেশ কিছু এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিআর/এসকে/২০৫১ঘ.