২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রণোদনা প্যাকেজ ও টাস্কফোর্স নিয়ে বিটিএমএ'র প্রশ্ন

বস্ত্র শিল্প মালিকরা বলেছেন, প্রণোদনা প্যাকেজে বস্ত্রখাতের জন্য নতুন নগদ আর্থিক সহায়তা না দেওয়ায় মন্দার প্রভাব মোকাবেলা কঠিন হয়ে পড়বে। এ ব্যাপারে সরকারের টাস্কফোর্সের গঠন নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 04:12 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বস্ত্র শিল্প মালিকরা বলেছেন, প্রণোদনা প্যাকেজে বস্ত্রখাতের জন্য নতুন নগদ আর্থিক সহায়তা না দেওয়ায় মন্দার প্রভাব মোকাবেলা কঠিন হয়ে পড়বে। এ ব্যাপারে সরকারের টাস্কফোর্সের গঠন নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বস্ত্র মিল সমিতির (বিটিএমএ) সভাপতি আব্দুল হাই সরকার প্যাকেজে বস্ত্রখাতকে বাদ দেওয়াকে একটি 'আত্মঘাতী সিদ্ধান্ত' অভিহিত করেন। তিনি বলেন, টাস্কফোর্সে আমলা, প্রাক্তন আমলা, অর্থনীতিক ও সুশীল সমাজের সদস্যই বেশি। ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরও বস্ত্রখাতের কোন প্রতিনিধি টাস্কফোর্সে নেই। বিটিএমএ সভাপতি প্রশ্ন তোলেন, "যাদের নিয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে, এ খাতের সার্বিক অবস্থা সম্পর্কে তারা কতটুকু ওয়াকিবহাল?" বর্তমানের ৫ শতাংশ নগদ আর্থিক সহায়তা বাড়িয়ে ১৫ শতাংশ করার দাবি জানিয়ে আব্দুল হাই সরকার বলেন, "এছাড়াও ব্যাংক ঋণের সুদের হার 'এক সংখ্যা'য় নামিয়ে আনতে হবে।" সরকার ঘোষিত প্যাকেজকে 'বাস্তবতা বিবর্জিত' অভিহিত করে বিটিএমএ সভাপতি বলেন, "মন্দার কারণে স্পিনিং ও উইভিং মিলগুলো একটি অসম প্রতিযোগিতার মুখে পড়েছে। মন্দাবস্থা মোকাবিলায় আমাদের প্রতিযোগী ভারত, পাকিস্তান ও চীন সরকার নানা ধরণের আর্থিক সুবিধা ও প্রণোদনামূলক প্যাকেজ ঘোষণা করেছে। এরফলে তাদের উৎপাদন খরচ আমাদের চেয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ কম পড়ছে।" প্যাকেজে কৃষির ওপর অগ্রাধিকার দেওয়ার সমালোচনা করেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি ও বিটিএমএ সদস্য আনোয়ার-উল