কৃষি অগ্রাধিকার পাওয়ায় ক্ষুব্ধ পোশাক ব্যবসায়ীরা
বিশ্বমন্দার প্রভাব মোকাবেলায় সরকারের ঘোষিত সহায়তায় কৃষি সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ায় প্রশ্ন তুলেছে দেশের পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকরা। অর্থমন্ত্রীর প্যাকেজ ঘোষণার পর রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, "মন্দার ফলে কৃষিখাত কি এতোটাই বিপর্যস্ত যে ১৫০০ কোটি টাকা দেওয়া লাগবে ? আর আমরা দেড় কোটিও পাবো না। এ সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই।"
